যাকাত সম্প্রসারণ কার্যক্রম

যাকাত ও ফিতরার বিধান

জীবনযাত্রার অপরিহার্য ব্যয় নির্বাহের পর কোনো মুসলমানের নিকট যদি বছরকালব্যাপী নেসাব পরিমাণ (অর্থাত্ সাড়ে সাত তোলা স্বর্ণ কিংবা সাড়ে বায়ান্ন তোলা রৌপ্য অথবা এর সমমূল্যের নগদ অর্থ বা ব্যবসায়ী) মালামাল থাকে তাহলে তার চল্লিশ ভাগের একভাগ আল্লাহ্র নির্দেশিত খাতে ব্যয় করার নাম যাকাত। এই যাকাত ধনীর তরফ থেকে গরীবের ওপর করুণা নয়; বরং এটা হচ্ছে […]

যাকাত : প্রচলিত কয়েকটি মাসআলা-২

ব্যবসায়িক পণ্যের কোন মূল্য ধর্তব্য : টাকা-পয়সা ও স্বর্ণাঙ্ককারের মতো ব্যবসায়িক পণ্য এবং ব্যবসার মূলধনেরও যাকাত দিতে হয়। ব্যবসায়ী যাকাত দেয়ার সময় তার অবিক্রীত পণ্যের কোন মূল্যটি হিসাব করবে, খরিদ মূল্য, পাইকারি মূল্য, খুচরা মূল্য নাকি অন্য কোনো মূল্য? এ প্রশ্নের জবাব হলো, লোকটি তার অবিক্রীত পণ্যের বর্তমান বাজার দর হিসাব করে যাকাত আদায় করবে। […]

যাকাত : প্রচলিত কয়েকটি মাসয়ালা-১

শেয়ার : বর্তমানে দুই ধরনের শেয়ারহোল্ডার লক্ষ্য করা যায় : ক. যারা আইপিওতে অংশগ্রহণ করে শেয়ার খরিদ করে থাকে কোম্পানির বার্ষিক ডিভিডেন্ড (লভ্যাংশ) পাওয়ার উদ্দেশ্যে। খ. যারা ক্যাপিটাল গেইন করে অর্থাৎ শেয়ার বেচা-কেনাই এদের মুখ্য উদ্দেশ্য থাকে; কোম্পানির ঘোষিত লভ্যাংশ নেয়া এদের মূল উদ্দেশ্য থাকে না। শেয়ারের যাকাতের ক্ষেত্রে উপরোক্ত দুই গ্রুপের হুকুম ভিন্ন। যারা […]

ইসলামে যাকাতের বিধান

ইসলামে সর্বাধিক গুরুত্বপূর্ণ ও অপরিহার্য ইবাদত হল সালাত ও যাকাত। কুরআন মজীদে বহু স্থানে সালাত-যাকাতের আদেশ করা হয়েছে এবং আল্লাহর অনুগত বান্দাদের জন্য অশেষ সওয়াব, রহমত ও মাগফিরাতের পাশাপাশি আত্মশুদ্ধিরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এক আয়াতে ইরশাদ হয়েছে: ‘তোমরা সালাত আদায় কর এবং যাকাত প্রদান কর। তোমরা যে উত্তম কাজ নিজেদের জন্য অগ্রে প্রেরণ করবে তা […]

যাকাত দানের গুরুত্ব

জীবন চলার পথে অর্থও সম্পদের প্রয়োজনীয়তা অপরিসীম। প্রয়োজনীয় অর্থ ও সম্পদের অভাবে মানব জীবনে নেমে আসে নানারকম দু:খ, বেদনা, অশান্তি ও অনিশ্চয়তা। যা জীবনকে করে তোলে বেদনা ক্লিষ্ট, হতাশাগ্রস্ত ও নিরানন্দে ভরপুর। তাই ইসলাম গরীব মিসকীন ও অভাবগ্রস্ত বিশ্বাসী বান্দাহদের আর্থিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে যাকাতকে অপরিহার্য করেছে। যাতে মুসলিম মিল্লাতের কোথাও যেন অভাবও অনটন জেকে […]

ধনীদের জন্য জাকাত ফরজ

ইসলামে প্রতিটি অবস্থাপন্ন মুমিনের জন্য জাকাত আদায় একটি অবশ্য কর্তব্য বা ফরজ বলে বিবেচিত। জাকাত ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি। জাকাত আদায় যাদের জন্য ফরজ তারা তা আদায় না করলে পরকালে তাদের কঠিন সাজার সম্মুখীন হতে হবে। পবিত্র কোরআনে সালাত বা নামাজ আদায়ের পাশাপাশি প্রায় প্রতিটি ক্ষেত্রে জাকাত আদায়ের কথা বলা হয়েছে। অবস্থাপন্ন মুমিনদের জন্য […]

যাকাত দিন

ইসলামে নামাজ রোজার মতই যাকাত একটি ফরজ ইবাদত। যাকাত হচ্ছে অর্থের ইবাদত। আর্থিকভাবে সচ্ছল মানুষদের ওপর যাকাত আদায় বাধ্যতামূলক। আর যাকাতের অর্থ কোন কোন খাতে ব্যয় করতে হবে, সেটা ও ইসলাম নির্ধারন করে দিয়েছে। যাকাত আরবী শব্দ। এর অর্থ পবিত্রতা, প্রাচুর্যতা, ক্রমবৃদ্ধি এবং প্রশংসা ইত্যাদি। ইসলামী পরিভাষায় যাকাত হচ্ছে সম্পদের একটি নির্দিষ্ট অংশ কোন অসহায় […]

আর্থিক ইবাদত যাকাত

মহান আল্লাহ সমীপে মানুষের সব সামর্থ্য সবিনয়ে সমর্পণ হলো ‘ইবাদত’। পবিত্র রমজানের অনুষঙ্গ ‘যাকাত’ একটি আর্থিক ইবাদত। অধিকাংশের মতে, হিজরি ৫ম সালে যাকাত ফরজ হয়। ইসলামের পঞ্চভিত্তির অন্যতম যাকাত, একটি সুদবিহীন ও শোষণ-দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণের বাহন এবং ‘সামাজিক বীমা’। ০২.৫% যাকাত দানে ০৫% হারে দারিদ্র্যহ্রাস সম্ভব। পবিত্র কুরআনে নামাজের পর সর্বাধিক সংখ্যক আয়াতে ৩২ বার যাকাত শব্দ, ১২ বার পারিভাষিক অর্থে ও অসংখ্যবার অপারিভাষিক অর্থে উল্লেখিত। পবিত্র কুরআনে যাকাতকে ‘বঞ্চিত ও মুখাপেক্ষীর অধিকার’ হিসেবে সংজ্ঞায়িত করায় প্রিয়নবী (স) মু’য়াজকে (রা) দেয়া নির্দেশে বলেন, “এটা হচ্ছে ধনীদের কাছ থেকে গ্রহণ করে দরিদ্রদের মধ্যে বণ্টন করা”।

যাকাত আদায়ের মানবিক পথ খোঁজা

সামর্থ্যবান মুসলমানের জন্য তাদের সম্পদের ওপর ধার্য যাকাত প্রদান করা ধর্মীয় কর্তব্য। পবিত্র কোরআন শরীফে ৩০ বার যাকাত প্রদানের কথা বলা হয়েছে। আমাদের দেশে ধর্মের প্রতি অনুগত মুসলমান যাকাত আদায় করে থাকেন। বড় অঙ্কের যাকাত আদায়কারীদের কেউ কেউ ঢাক-ঢোল পিটিয়ে যাকাতের শাড়ি-লুঙ্গি এবং টাকা বিতরণ করতে পছন্দ করেন। আর তখন বোঝা যায় দেশে যাকাত গ্রহীতা দরিদ্র মানুষের সংখ্যা কেমন। প্রায় বছরই এ ধরনের যাকাত বিতরণ করতে গিয়ে মর্মান্তিক ঘটনার শিকার হতে হয় দরিদ্র আর নিম্ন আয়ের অনেক মানুষকে। যাকাত বিতরণের সময় অব্যবস্থাপনার কারণে ভিড়ের চাপে পদদলিত হয়ে মারা যান অনেক অসহায় মানুষ। একাধিকবার এমন অঘটন ঘটার পরও ঢাক-ঢোল পেটানো যাকাতদাতারা সতর্ক হন না। ফলে ভয়াবহ দুর্ভাগ্য মেনে নিতে হয়। এই ধারাবাহিকতার আপাতত শেষ ট্র্যাজেডি যাকাত নিতে এসে ময়মনসিংহে পদদলিত হয়ে ২৭ জনের মৃত্যু আর অনেকের আহত হওয়া।

আর্থিক ইবাদত যাকাত

মহান আল্লাহ্র সমীপে মানুষের সব সামর্থ্য সবিনয়ে সমর্পণ হলো ‘ইবাদত’। পবিত্র রমজানের অনুষঙ্গ ‘যাকাত’ একটি আর্থিক ইবাদত। অধিকাংশের মতে, হিজরি ৫ম সালে যাকাত ফরজ হয়। ইসলামের পঞ্চভিত্তির অন্যতম যাকাত, একটি সুদবিহীন ও শোষণ-দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণের বাহন এবং ‘সামাজিক বীমা’। ০২.৫% যাকাত দানে ০৫% হারে দারিদ্র্যহ্রাস সম্ভব। পবিত্র কুরআনে নামাজের পর সর্বাধিক সংখ্যক আয়াতে ৩২ বার যাকাত শব্দ, ১২ বার পারিভাষিক অর্থে ও অসংখ্যবার অপারিভাষিক অর্থে উল্লেখিত। পবিত্র কুরআনে যাকাতকে ‘বঞ্চিত ও মুখাপেক্ষীর অধিকার’ হিসেবে সংজ্ঞায়িত করায় প্রিয়নবী (স) মু’য়াজকে (রা) দেয়া নির্দেশে বলেন, “এটা হচ্ছে ধনীদের কাছ থেকে গ্রহণ করে দরিদ্রদের মধ্যে বণ্টন করা”।