যাকাত সম্প্রসারণ কার্যক্রম

১৪নং প্রশ্ন : একটি এতিম মেয়ের স্বচ্ছল ছেলের সাথে বিয়ে হয়েছে কিন্তু মেয়েটি এখনো আনুষ্ঠানিকভাবে স্বামীর বাড়িতে যায়নি, এমতাবস্থায় মেয়েটিকে জাকাত দেয়া যাবে কি না?

উত্তর : স্বামী নিজ স্ত্রীকে যাকাত দিতে পারবে না। কারণ স্বামীর দায়িত্বই হল স্ত্রীর ভর-পোষণের দায়-ভার নেয়া (সূরা আত-ত্বালাক্ব: ৭; সূরা আল-বাক্বারাহ: ২৩৩)। সেখানে স্ত্রী অভাব-অনটনে যাকাত খাওয়ার হক্বদার হবে আর স্বামী ধনী হয়ে যাকাত আদায় সমপরিমাণ সম্পদের মালিক হবে তা কখনো সম্ভব নয়। আল্লাহ বলেন, ‘তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যেরূপ গৃহে বাস কর, তাদেরকেও বসবাসের জন্য সেরূপ গৃহ দাও। তাদেরকে কষ্ট দিয়ে সংকটাপন্ন করো না’ (সূরা আত-ত্বালাক্ব : ৬)। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘কেউ পাপী হওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে, সে তার উপর নির্ভরশীলদের রিযিক নষ্ট করে’ (ছহীহ মুসলিম, হা/২৩৫৯)। নারীরা পুরুষদের অধীনে নির্ভরশীল (নিসা ৩৬)।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে নিচের বাটনগুলো ব্যবহার করতে পারেন।

ফেইসবুক
টুইটার
ইমেইল

স্বর্ণ এবং রৌপ্যের
বর্তমান বাজার মূল্য

আইটেমের নাম টাকা/ভরি টাকা/গ্রাম
স্বর্ণ ২২ ক্যারেট ২২১,৯৬৬ ১৯,০৩০
স্বর্ণ ২১ ক্যারেট ২১১,৯৯৩ ১৮,১৭৫
স্বর্ণ ১৮ ক্যারেট ১৮২,০৭৫ ১৫,৬১০
রৌপ্য ২১ ক্যারেট ৪,৩৭৪ ৩৭৫
উৎস / সূত্র: বাংলাদেশ জুয়েলার্স সমিতি

অনুসন্ধান