যাকাত সম্প্রসারণ কার্যক্রম

১৩নং প্রশ্ন : আমি গত বছর যাকাত দিয়েছি। গতবারের তুলনায় কিছু অর্থ বেশি আছে। আমি কি অতিরিক্ত টাকার নাকি সম্পুর্ণ টাকার উপর যাকাত দিব?তারা তারিতারি উত্তর দিলে খুশি হব।

উত্তর : যাকাত ইসলামের একটি অপরিহার্য ইবাদত। এজন্য শুধু মুসলিমগণই যাকাত আদায়ের জন্য সম্বোধিত হন। সুস্থমস্তিষ্ক, আযাদ, বালেগ মুসলমান নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত আদায় করা তার ওপর ফরয হয়ে যায়। (আদ্দুররুল মুখতার ২/২৫৯ বাদায়েউস সানায়ে ২/৭৯,৮২)
কারো কাছে সোনা-রুপা, টাকা-পয়সা কিংবা বাণিজ্যদ্রব্য পৃথকভাবে বা সম্মিলিতভাবে নিসাব পরিমাণ ছিল, বছরের মাঝে এ জাতীয় আরো কিছু সম্পদ কোনো সূত্রে পাওয়া গেল, এক্ষেত্রে নতুন প্রাপ্ত সম্পদ পুরাতন সম্পদের সঙ্গে যোগ হবে এবং পুরাতন সম্পদের বছর পূর্ণ হওয়ার পর সমুদয় সম্পদের যাকাত দিতে হবে। বছরের মাঝে যা যোগ হয়েছে তার জন্য পৃথক বছর পূর্ণ হওয়া লাগবে না।
(মুসান্নাফে আবদুর রাযযাক হাদীস ৬৮৭২, ৭০৪০, ৭০৪৪; মুসান্নাফে ইবনে আবী শায়বা হাদীস ১০৩২৫,১০৩২৭)

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে নিচের বাটনগুলো ব্যবহার করতে পারেন।

ফেইসবুক
টুইটার
ইমেইল

স্বর্ণ এবং রৌপ্যের
বর্তমান বাজার মূল্য

আইটেমের নাম টাকা/ভরি টাকা/গ্রাম
স্বর্ণ ২২ ক্যারেট ২২১,৯৬৬ ১৯,০৩০
স্বর্ণ ২১ ক্যারেট ২১১,৯৯৩ ১৮,১৭৫
স্বর্ণ ১৮ ক্যারেট ১৮২,০৭৫ ১৫,৬১০
রৌপ্য ২১ ক্যারেট ৪,৩৭৪ ৩৭৫
উৎস / সূত্র: বাংলাদেশ জুয়েলার্স সমিতি

অনুসন্ধান