যাকাত সম্প্রসারণ কার্যক্রম

১০ নংপ্রশ্ন: জমি কিনার জন্য টাকা জমা আছে কিন্তু জমির মালিক সেটা ইদের পর নিবে কিন্তু কথা এখন ফাইনাল হয়ে গেসে জমির ব্যাপারের অর্ধেক টাকাও নিসে বাকিটা সে রেজিস্ট্রেশন এর সময় দিবে। এখন এই টাকার কি যাকাত দেওয়া লাগবে? যাকাত সম্প্রসারণ কার্যক্রম ফেইসবুক গ্রুপ থেকে প্রশ্ন করেছেন জনাব তানভীর আসিফ।

 

উত্তর:জমি ক্রেতার উপর বায়না হিসাবে প্রদেয় অর্ধেক টাকার যাকাত আদায় করা আবশ্যক নয়। (ফতওয়ায়ে হিনদিয়্যাহ; ১/১৭১) উক্ত টাকা প্রদান করার আগ পর্যন্ত যদি যাকাত আবশ্যকের অন্যান্য শর্ত যেমন বছর অতিক্রান্ত হওয়া ইত্যাদি পাওয়া যায়, তাহলে উক্ত টাকার যাকাত আদায় করতে হবে। বাকি অর্ধেক টাকার যাকাত আবশ্যকের অন্যান্য শর্ত যেমন বছর অতিক্রান্ত হওয়া ইত্যাদি পাওয়া যায় তাহলে যাকাত প্রদান করা আবশ্যক। (দুররুল মুখতার;৩/১৭৯)

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে নিচের বাটনগুলো ব্যবহার করতে পারেন।

ফেইসবুক
টুইটার
ইমেইল

স্বর্ণ এবং রৌপ্যের
বর্তমান বাজার মূল্য

আইটেমের নাম টাকা/ভরি টাকা/গ্রাম
স্বর্ণ ২২ ক্যারেট ২২১,৯৬৬ ১৯,০৩০
স্বর্ণ ২১ ক্যারেট ২১১,৯৯৩ ১৮,১৭৫
স্বর্ণ ১৮ ক্যারেট ১৮২,০৭৫ ১৫,৬১০
রৌপ্য ২১ ক্যারেট ৪,৩৭৪ ৩৭৫
উৎস / সূত্র: বাংলাদেশ জুয়েলার্স সমিতি

অনুসন্ধান