যাকাত সম্প্রসারণ কার্যক্রম

যাকাতের অর্থ দিয়েই দারিদ্র বিমোচন সম্ভব-ইসলামী ঐক্যজোট

দেশের সম্পদশালী ব্যবসায়ীসহ সর্বস্তরের (যাকাত যার উপর ফরজ) ব্যক্তিদের যাকাত আদায় করার আহবান জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব। একই সাথে তিনি মুসলিম দেশগুলোকে অর্থনৈতিকভাবে অস্বচ্ছল মুসলমানদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে আরো বেশি কাজ করার আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি এ আহবান জানান।

তিনি বলেন, যাকাত ইসলামের ৫ স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। পবিত্র কুরআনে মহান আল্লাহ নামাজ আদায়ের সাথে সাথে যাকাত আদায়ের নির্দেশনা দিয়েছেন। বিত্তশালীদের একটি অংশ যাকাত প্রদানে গড়িমসি করে। অনেকে যাকাত প্রদানের নামে শাড়ি-লুঙ্গি বিতরণের লোক দেখানো আয়োজন করে। মনে রাখতে হবে, যাকাত যদি কুরআনে বর্ণিত প্রকৃত হকদারদেরকে না দিয়ে অন্য কাজে ব্যবহার করা হয়, তাহলে যাকাত আদায় হবে না। কাজেই এই ব্যাপারে যাকাতদাতাদের অবশ্যই সর্তক থাকতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, ধনী মুসলিম দেশগুলো দরিদ্র দেশগুলোর চেয়ে ২০০ গুণ বেশি সমৃদ্ধ। কিন্তু এসব ধনী মুসলমান দেশগুলো যদি তাদের সঠিকভাবে যাকাতের অর্থ বন্টন করে, তবে কোনো মুসলিম দেশ দারিদ্রের শিকার হবে না। শুধু যাকাতের অর্থ দিয়েই বাংলাদেশসহ মুসলিম বিশে^ দারিদ্র বিমোচন সম্ভব।

উৎস: দৈনিক ইনকিলাব

প্রকাশ :৯ মে, ২০২০

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে নিচের বাটনগুলো ব্যবহার করতে পারেন।

ফেইসবুক
টুইটার
ইমেইল

স্বর্ণ এবং রৌপ্যের
বর্তমান বাজার মূল্য

আইটেমের নাম টাকা/ভরি টাকা/গ্রাম
স্বর্ণ ২২ ক্যারেট ২২৯,৬৬৪ ১৯,৬৯০
স্বর্ণ ২১ ক্যারেট ২১৯,৩৪২ ১৮,৮০৫
স্বর্ণ ১৮ ক্যারেট ১৮৮,৩৭৪ ১৬,১৫০
রৌপ্য ২১ ক্যারেট ৪,৬৬৬ ৪০০
উৎস / সূত্র: বাংলাদেশ জুয়েলার্স সমিতি

অনুসন্ধান