প্রশ্ন 0২: আমরা চার ভাই মাবাবার সাথে যৌথ ফ্যামিলিতে। বাবার ২০লাখ টাকা ঋণ আছে। ঐ ঋণ দাতা আমরা চার ভাই। ভাইদের মধ্যে আমার ব্যক্তিগত বিশ লাখ টাকা আছে। এই বিশ লাখ টাকা ঘর করার জন্য ব্যাংকে রেখেছি। ভাইদের প্রত্যেকের কাছে ব্যক্তিগত কমবেশ কিছু থাকতে পারে, সেটা কেউ কারোটা জানা নাই। আমি কিভাবে যাকাত হিসাব করব?
প্রশ্ন ০৩: আমি একজন চাকরিজীবী। আমার ব্যাংকে এক লাখ টাকা আছে । এছাড়াও আমি প্রতি মাসে ডিপিএসএ ২ হাজার টাকা রাখি । তাছাড়া আমার প্রতি মাসে আরো কিছু টাকা হাতে থাকে । আমার প্রশ্ন হলো, আমি যাকাতের হিসাবটা কিভাবে করবো ? কত টাকার উপর করবো? আমি একটা সহজ হিসাব করতে চাই, সেটা হলো:- মনে করেন, আমি রমজান মাসে যাকাত দিতে চাই, এই রমজানে আমার কাছে যত টাকা আছে সব টাকার যাকাত দেবো। হোক সেটা আমি গত মাসের বেতন থেকে রেখেছি । আবার, এই রমজান থেকে পরবর্তি রমজান পর্যন্ত প্রতি মাসে যা আসবে তা এবং এই বছরের উদ্ধৃত যোগ করে যাকাত দেবো । নিয়মটা যদি শরিয়া সম্মত না হয়, দয়া করে বুঝিয়ে দিবেন…. (প্রতি মাসের জমা টাকা এক বছর পর পর প্রতি মাসে মাসে হিসাব রাখা কষ্টকর মনে হয়, কারন প্রতি মাসের ১০ -১৫ হাজার টাকার হিসাব মনে নাও থাকতে পারে) কৃতজ্ঞ থাকবো।
প্রশ্ন ০৪: আমার ভাই একজন ঋণগ্রস্ত ব্যক্তি, তার একটি সন্তান প্রতিবন্ধী, কিন্তু সে চাকরি করেন, যা আয় করেন তার সম্পূর্ণ প্রায় ব্যয় করেন, তার বসতভিটা বিক্রি করা ছাড়া ঋণ পরিশোধের কোন ব্যবস্থা নাই এক্ষেত্রে আমি তাকে যাকাতের টাকা দিতে পারব কিনা? অনুগ্রহ করে জানাবেন। মোঃতৌফিক, ই-মেইল:mdtoufikjaman@gmail.com
প্রশ্ন ০৫: স্বর্ণ আছে ২.২৫ ভরি,২২k রোপ্য নেই। নগদ টাকা আছে ১১০০০০পাওনা টাকা আছে ৩৯০০০০যা আমি পরে পাবো,চাকুরীর ফান্ডে আছে ৮০০০০যা আমি ভবিষ্যৎতে পাবো,সমিতিতে আছে ১০০০০,যা আমারই অধিকার। দেনা আছে ৪৫০০০,শরিয়া মোতাবেক সমাধান চাই? মো:লিটন আলী। litonalilitu456@gamail.com
৮নং প্রশ্নঃ- গত বছর যে সম্পদের উপর যাকাত দেওয়া হয়েছে, এ বছর সে টাকা/সম্পদের উপর যাকাত দিতে হবে? এম.এইচ.মনির-ফেইসবুক পেইজ।
০৯ নংপ্রশ্ন: নিজের বোনের যদি সম্পদ বলতে মাত্র ৬০হাজার টাকা থাকে সে ডিভোর্স তাহলে কি তাকে যাকাত দেওয়া যাবে? যাকাত সম্প্রসারণ কার্যক্রম ফেইসবুক গ্রুপ থেকে প্রশ্ন করেছেন জনাব তানভীর আসিফ।
১০ নংপ্রশ্ন: জমি কিনার জন্য টাকা জমা আছে কিন্তু জমির মালিক সেটা ইদের পর নিবে কিন্তু কথা এখন ফাইনাল হয়ে গেসে জমির ব্যাপারের অর্ধেক টাকাও নিসে বাকিটা সে রেজিস্ট্রেশন এর সময় দিবে। এখন এই টাকার কি যাকাত দেওয়া লাগবে? যাকাত সম্প্রসারণ কার্যক্রম ফেইসবুক গ্রুপ থেকে প্রশ্ন করেছেন জনাব তানভীর আসিফ।
১১ নংপ্রশ্ন: কৃষি জমিতে টাকার বিনিময়ে জমি বন্ধক নিয়ে চাষ করলে সেই টাকার কি যাকাত দেওয়া লাগবে? যাকাত সম্প্রসারণ কার্যক্রম ফেইসবুক গ্রুপ থেকে প্রশ্ন করেছেন জনাব তানভীর আসিফ।
১২নং প্রশ্ন : আমার ভাসুর একজন নেশাগ্রস্থ ব্যক্তি, তার ছেলে মেয়ে এবং স্ত্রীকে আমার শশুড় ভরনপোষণ দেন, সেক্ষেত্রে আমি কি তার স্ত্রী কে যাকাত দিতে পারবো?
১৩নং প্রশ্ন : আমি গত বছর যাকাত দিয়েছি। গতবারের তুলনায় কিছু অর্থ বেশি আছে। আমি কি অতিরিক্ত টাকার নাকি সম্পুর্ণ টাকার উপর যাকাত দিব?তারা তারিতারি উত্তর দিলে খুশি হব।
১৪নং প্রশ্ন : একটি এতিম মেয়ের স্বচ্ছল ছেলের সাথে বিয়ে হয়েছে কিন্তু মেয়েটি এখনো আনুষ্ঠানিকভাবে স্বামীর বাড়িতে যায়নি, এমতাবস্থায় মেয়েটিকে জাকাত দেয়া যাবে কি না?